Thursday, September 10

একাদশ নির্বাচনে পাঁচ দাবি নিয়ে ইসির কাছে ঘাতক দালাল নির্মূল কমিটি

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে পাঁচ দফা দাবি নিয়ে বৈঠক ক‌রে‌ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টা থে‌কে সা‌ড়ে ১২টা পর্যন্ত বৈঠক চ‌লে।

ইসির কাছে কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ঝুঁকিপূর্ণ সকল নির্বাচনি এলাকায় নিরাপত্তা জোরদার ও সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি প্রদানকারীদের শাস্তির অাওতায় অানা; জামায়াতের অনুসারিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে ঘোষণা করতে হবে যে, তাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই; নির্বাচনের সময় মুক্তিযুদ্ধ ও সংবাধান বিরোধী এবং ভিন্ন সম্প্রদায়ের প্রতি ঘৃণা-বিদ্বেষ প্রচারকারীদের শাস্তির অাওতায় অানা; ৭১ এর গণহত্যাকারীদের সন্তান বা পরিবারের অন্যান্য সদস্য, যারা সর্বোচ্চ অাদালতের রায় অগ্রাহ্য করছে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা এবং সেনা বাহিনীকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো কর্মকান্ডের সঙ্গে যুক্ত করলে তাদের অন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে দাবিতে জানানো হয়।

কমিটির সভাপতি শাহরিয়ার কবির স্বাক্ষরিত স্মারক লিপিতে অারো জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৯২টি নির্বাচনি এলাকায় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ভোটের সংখ্যা শতকরা ১২ভাগ থেকে ৪৮ ভাগ পর্যন্ত। যার বেশির ভাগ ঝুঁকিপূর্ণ। কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠ‌কে উপস্থিত ছি‌লেন।

জামায়াত ও হেফাজতসহ সকল যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ যেন স্বতন্ত্রভাবেও সংসদ নির্বাচনে অংশ নি‌তে না প‌রে সেই দাবিও জা‌নি‌য়ে‌ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.