Monday, September 7

একুশে পদকের পর সংসদ সদস্য সুবর্ণা

0

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তরুণ প্রজন্মের কাছে আইডল তিনি। বিশেষ করে শোবিজ অঙ্গনে তিনি সবার শ্রদ্ধার পাত্র। আর তাই এবার অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য তাকে দেওয়া হচ্ছে একুশে পদক। গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রের শীর্ষ এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এবার পেলেন আরও এক নতুন খবর। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হয়েছেন অভিনেত্রী।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে গণভবন থেকে ৪১জন সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত সে তালিকায় ২২ নম্বরে ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফার নাম দেখা যায়। পরে আওয়ামী লীগের একাধিক সূত্র থেকেও খবরটির নিশ্চয়তা পাওয়া গেছে।

এদিকে একুশে পাওয়ার পর থেকেই সহকর্মীদের উঞ্চ অভ্যর্থনায় ভাসছেন এ কালের এই চিরো তরুণী অভিনেত্রী। এমপি হওয়ার খবর পাওয়ার পর সে অভ্যর্থনা আরও বেড়ে গেছে কয়েকগুন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে এজন্য অভিনন্দন জানাচ্ছেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৫ জানুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। চারদিনে মনোনয়নপত্র বিক্রি হয় ১৫১০টি। শোবিজ অঙ্গনের অনেকেই মনোনয়ন গ্রহণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.