Friday, September 25

এক মাসের মধ্যে হলি আর্টিজানের চার্জশিট: ডিএমপি কমিশনার

0

আগামী এক মাসের মধ্যে হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া। মঙ্গলবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন আয়োজিত আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদকে ঘিরে কোনও অপতৎপরতা বরদাস্ত করা হবে না। যাত্রার প্রতিটি পথকে নির্বিঘ্ন করার ব্যবস্থা নেয়া হয়েছে। চাঁদাবাজদেরকেও ছাড় দেয়া হবে না। দুর্ঘটনা বন্ধে গাড়ির সবকিছু ঠিকঠাক দেখেই টার্মিনাল থেকে ছেড়ে যেতে দেয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকেও ছাড় দেয়া হবে না, সে যেই হোক। এক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.