Monday, September 7

এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি ঐক্যফ্রন্টের

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তাদের দাবি, ভোটের তারিখ এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণা করার। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।

ড. কামাল হোসেন বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সেজন্য নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে।
নির্বাচন কমিশনকে পূনরায় তফসিল ঘোষণার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন এক মাস পিছিয়ে দিতে হবে।নতুন তফসিল ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.