Monday, September 28

এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নেইমারকে

0
neimarমার্সেইয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার তার বিপক্ষে এ নিষিদ্ধাদেশ দেয়া হয়।
গত সপ্তাহে অনুষ্ঠিত লীগ ওয়ানের ওই ম্যাচে মার্সেইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই নিষিদ্ধাদেশের কারণে মারিও বালোতেল্লির দল নিসের বিপক্ষে লীগ ম্যাচে অংশ নিতে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার।
রোববার মার্সেইয়ে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া মার্সেইয়ের বিপক্ষে সমতাসুচক গোল করেন নেইমার। এরপর অবশ্য ফের ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল মার্সেই। দ্বিতীয় দফায় পিএসজিকে সমতায় ফিরিয়ে মান বাঁচান এডিনসন কাভানি।
পিএসজি কোচ উনাই এমেরি অবশ্য বলেছেন, ২৫ বছর বয়সি এই তারকা খেলোয়াড়কে কৌশলে উত্তেজিত করা হয়েছিল। সোমবার যা ঘটেছে সেটি থেকে অবশ্য তাকে শিক্ষাও নিতে হবে। ম্যাচের আগেই আমি তার সঙ্গে কথা বলেছিলাম। বলেছিলাম কোন ধরনের প্ররোচনায় প্রতিক্রিয়া না জানাতে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের অতিমাত্রার আগ্রাসী কার্যকলাপে তিনি ভারসাম্য হারিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.