Friday, August 7

এক সপ্তাহের যুদ্ধবিরতির শেষে ইসরাইলি বিমান হামলায় দুটি স্কুলে ৫০ জন নিহত

0

৭ অক্টোবর থেকে গাজায় বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪২ হাজার জনেরও বেশি আহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর)গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। এ কথা জানিয়েছেন সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা বলেছেন, ইসরাইলি ফাইটার জেট এবং আর্টিলারি কামান জাতিসঙ্ঘ পরিচালিত সালাহ আদ-দিন স্কুল এবং আল-দাররাজের শহিদ আসাদ সাফওয়াতি স্কুলে গোলা বর্ষণ করে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে এক সপ্তাহের যুদ্ধবিরতির শেষে শুক্রবার গাজা উপত্যকায় আবারো সামরিক অভিযান শুরু করে ইসরাইল।
সরকারী পরিসংখ্যান অনুসারে এ যুদ্ধে ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ২০০ জন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.