Wednesday, September 23

এখন ব্যস্ত নাদিয়া

0

ঈদকে সামনে রেখে ছোট পর্দার তারকাদের ব্যস্ততা বেড়ে গেছে। হালের আলোচিত মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়াও এখন থেকেই ঈদের নাটকের শুটিং করছেন। ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান পরিচালিত ঈদের দুটি ধারাবাহিকে দেখা যাবে নাদিয়াকে।
নাটক দুটির নাম ‘নসু ভিলেনের সংসার’ ও ‘মাহীনের লাল ডায়েরি’। নাদিয়ার বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

এরই মধ্যে নাটক দুটির শুটিং শেষ হয়েছে। ‘নসু ভিলেনের সংসার’ প্রচার হবে আগামী ঈদে এটিএন বাংলায় এবং ‘মাহীনের লাল ডায়েরি’ প্রচার হবে আরটিভিতে।

এ ব্যাপারে নাদিয়া বলেন, ‘সাগর ভাইয়ের (সাগর জাহান) পরিচালনায় আগেও কাজ করেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। যে কারণে তার নাটকে অভিনয় করলে দর্শকের কাছ থেকে প্রচুর সাড়া পাই।
‘নসু ভিলেনের সংসার’ নাটকে প্রথমবার পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলে এই অভনেত্রী। একই নির্মাতার আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘টি টোয়েন্টি’তেও অভিনয় করছেন নাদিয়া। গতকাল নাদিয়া শেষ করেছেন সামাজিক সচেতনতামূলক ডকুড্রামা ‘সুষম সারে রঙিন জীবন’-এর কাজ। এটি নির্মাণ করেছেন রানা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.