Saturday, September 12

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার ফোরকান উল্লাহ চৌধুরীর গণ সংবর্ধনা অনুষ্ঠিত

0

চট্টগ্রামের লোহাগাড়ায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ গোলামবারী উচ্চ বিদ্যালয়ের ৩য় এডহক কমিটি গঠিত হয়। ৩য় বারের মতো চট্টলার সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ফোরকানউল্লাহ চৌধুরীকে সভাপতি নির্বাচিত করায় থানার আমিরাবাদ ইউনিয়নে অবস্থিত স্কুলে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা আশরাফ আলীর চৌধুরীর সুযোগ্য সন্তান অলিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক অফিসার নুরুল ইসলাম এবং বিশেষ লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার তদন্ত (ওসি) আব্দুল জলিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.