জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : এনজিও উদ্দীপনের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিদমন কমিশন (দুদক) এ লিখত (দাখিলকৃত অভিযোগ যার ক্রমিক নং৩১, তাং ৩১/৮/১৭ইং) অভিযোগ দায়ের করেছেন ডাঃখলিলুর রহমান নামের এক গ্রাহক।
তিনি উপজেলার নাজিরপুর ইউপি’র নিজ তাঁতেরকাঠী গ্রামের মৃত নাজেম মাষ্টারের ছেলে।
অভিযোগ সুত্রে জানাযায়-তিনি (খলিল) ইং ০৮/০৮/২০১৫ তারিখে উদ্দীপনের বাউফল শাখার ছয়হিস্যা তাঁতেরকাঠী চৌমহনী বাজার সংগঠনের (কোড নং ১১০-১৭৪৪৩) সদস্য (কোড নং৩৬) এ নিয়মিত সঞ্চয় জমা দিয়ে ১ বছর মেয়াদী (১২কিস্তি) তে ঋন গ্রহন করেন, ১ বছরে (১২ কিস্তি) এ পরিশোধ করার কথা থাকলেও তিনি ৯ কিস্তির মধ্যে সম্পূর্ণ ঋন পরিশোধ করে দেয়, কিন্তু তারা (উদ্দীপন) তার (খলিল) এর কাছ থেকে ১ বছরের সুদই নিয়েছেন, তাহলে তার কাছ থেকে ৩ মাসের সুদ বেশী নিয়েছেন উদ্দীপন এ রকমই অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি।
নাম না প্রকাশ করার শর্তে গ্রাহকরা জানান, উদ্দীপন গ্রাহককে সাপ্তাহিক কিস্তিতে ১ বছর (৪৬ কিস্তি) মেয়াদী ঋন দেয়, যদি কোন গ্রাহক জরুরী টাকার প্রয়োজনে ৩৭ কিস্তির পরে ঋন নেয়, তাহলে এক সাথে ৯ কিস্তির জমা দিতে হয়, কিন্তু তার ৪৬ কিস্তির সুদই নিয়ে নেয়। এ রকম সুক্ষ দুর্নীতি মাধ্যমে দেশের লাখ লাখ গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা এনজিও উদ্দীপন হাতিয়ে নিচ্ছে বলে মনে করেন তারা।
সরেজমিনে গেলে এ অভিযোগের অনেকটাই মিল পাওয়া যায়, গ্রাহকের দাবী উদ্দীপন যেন দেশের সাধারন খেটে খাওয়া মানুষের সাথে উল্লেখিত দুর্নীতি না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগটি ( স্বারক নং/দুদক/অভিঃ-যাচাই/বাচাই/৪৮০/২০১৭/২৮৭৭৯ তাং২৫/০৯/২০১৭) এর মাধ্যমে লিখিত প্রাপ্তি স্বীকার করেছেন প্রধান কার্যালয় ঢাকা-এর অভিযোগ যাচাই বাচাই কমিটির পরিচালক ও আহ্বায়ক জনাব জায়েদ হোসেন খাঁন।