Tuesday, September 8

এনডিএফবিডির বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি

0

বিতর্ক শিল্পের অগ্রসরতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি)। এবং তাদেরই সহযোগিতায় দেশজুড়ে শুরু হওয়া ‘কোকা-কোলা বাংলা এখন, বাংলা তখন বিতর্ক প্রতিযোগিতা-২০১৯’ বুধবার শেষ হয়েছে।
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেশের সাত বিভাগে। প্রতি বিভাগ থেকে ১৬ কলেজ ও আট বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতি বিভাগ থেকে ৪টি ফাইনালিস্ট (দুটি কলেজ ও দুটি বিশ্ববিদ্যালয়) টিম ও ঢাকা বিভাগ থেকে আটটি টিমসহ ৩২ টিম নিয়ে জাতীয় পর্যায়ে গালা রাউন্ড অনুষ্ঠিত হয় ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

জমকালো আয়োজনের মাধ্যমে সমাপ্ত হয় আয়োজনটি। সারা দেশের সাত বিভাগ এবং ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী বিতার্কিক দ্বারা মুখর ছিল পুরো ক্যাম্পাস। সঙ্গে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের একঝাঁক জাতীয় পর্যায়ের বিতর্ক নেতৃবৃন্দ এবং সংগঠকের দক্ষতায় চমৎকারভাবে পরিচালিত হয় বিতর্কসংক্রান্ত পুরো কার্যক্রম।

এনডিএফবিডির চেয়ারম্যান, সারা দেশে বিতর্ক অগ্রসরতার পুরোধা ব্যক্তিত্ব একেএম শোয়েব উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য তার নেতৃবৃন্দকে উৎসাহ প্রদান করেন। সারা দেশে অনুষ্ঠিত এই পুরো আয়োজনের সমন্বয়ক ছিলেন এনডিএফবিডির বর্তমান সফল মহাপরিচালক সোহানুর রহমান সোহান।

১৯ ফেব্রুয়ারি গালা রাউন্ডে জাতীয় চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে ইউনিভার্সিটি পর্যায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বিতর্ক দল এবং কলেজপর্যায়ে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী বিতর্ক দল।

ওই সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক। তার হাত থেকেই বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞবিচারকের দায়িত্বে থাকা একঝাঁক মেধাবী বিতার্কিক এবং এনডিএফবিডির বিতর্ক নেতৃবৃন্দকেও বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.