Wednesday, September 2

এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা এ তথ্য নিশ্চিত করে বলেছেন- উদ্ধার কাজও প্রায় শেষ বলে তারা জানিয়েছেন। তবে আরও কেউ কেউ থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন।
তারা বলেন, কোনো মরদেহ পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা এখন ভেতরে ঢুকেছে। আহত যাকেই পাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে।ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজ করতে দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের তারা বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফআর টাওয়ারের নয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।
যারা আহত হয়েছেন তাদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আত্মীয়রাও স্বজনদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় প্রচুর অ্যাম্বুলেন্স জমা হয়েছিল এবং অনেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.