Wednesday, September 23

এবার অনশনে নামছেন মাদরাসা শিক্ষকরা

0

জাতীয়করণের দাবিতে গত আট দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করলেও দাবি পূরণে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার থেকে আমরণ অনশন পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা প্রাণ দেব তবু আন্দোলন থামাব না। আর তাই মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরণ অনশন পলিত হবে।

তিনি আরো বলেন, সরকারের কাছে আমাদের দাবি ‘বেতন-ভাতার ব্যবস্থা করে দিন’। না হলে আমরা শুধুমাত্র অবস্থান কর্মসূচি পালন করবো না আরো কঠোর কর্মসূচির দিকে এগোব।

প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি (সোমবার) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.