Thursday, September 10

এবার তনুশ্রী-নানা বির্তকে ক্যাটরিনা কাইফ

0

গেল এক মাস ধরে অনেক নামিদামি বলি তারকা অভিযুক্ত হয়েছেন, এখনও হচ্ছেন কেউ কেউ। বাদ যায়নি ভারতীয় চলচ্চিত্রের বিগবি অমিতাভ বচ্চনও।

বি টাউনে #মিটু ক্যাম্পেইন নিয়ে হইচই এখনও থামেনি।

একের পর এক অভিনেত্রী, গায়িকা যৌন হেনস্তার অভিযোগ আনছেন প্রতিষ্ঠিত অভিনেতা, গায়ক ও পরিচালকদের বিরুদ্ধে।

সেপ্টেম্বর মাসের শেষ দিকে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে দেশজুড়ে ঝড় তোলেন তনুশ্রী দত্ত।

এ ঘটনায় তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন প্রিয়াংকা চোপড়া, আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোনের মতো নায়িকারা।

এবার তনুশ্রীর পাশে এসে দাঁড়ালেন হালের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। #মিটু বিতর্কে মুখ খুললেন তিনি।

কর্মক্ষেত্রে যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হওয়ার বিষয়টিকে সমর্থন করে তিনি বলেন, ‘যেসব নারী এ বিষয়ে প্রতিবাদ করেছেন, তাদের সাধুবাদ জানাই আমি।’

তনুশ্রীর সমর্থনে ক্যাট বলেন, ‘আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই, প্রথমবার যৌন হেনস্তাসংক্রান্ত অভিযোগ সামনে আনার জন্য। ওর দেখানো পথে এর পর অনেকেই সরব হয়েছেন।’

তবে অনেকে রাতারাতি খ্যাতি পেতে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগ তুলতে পারেন বলে সতর্ক করেছেন তিনি।

এমন স্পর্শকাতর বিষয়টিকে কেউ যেন অপব্যবহার করতে না পারে, সেদিকেও কড়া নজর রাখতে বলেছেন ক্যাট।

প্রসঙ্গত এর আগে একই রকম মত দিয়েছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই ও আনুশকা শর্মা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.