করোনা সঙ্কটে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে এবার পুরোহিতদের পাশে দাঁড়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন মন্দিরের পুরোহিতদের মাঝে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুপুর ১২ টায় নগরীর কোতোয়ালী থানায় এসব সহযোগিতা তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে কোতোয়ালী থানা পূজা কমিটির সভাপতি লিটন কুমার শীল, সাধারণ সম্পাদক সৈকত দাশ, অনিল চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, বিজয় কৃষ্ণ চক্রবর্তী, শিবু প্রসাদ চক্রবর্তী, সুব্রত আচার্য্য, শুভংকর চক্রবর্তী, সেবায়েত উজ্জ্বল চক্রবর্তী সকলেই পুরোহিত উপস্থিত ছিলেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘করোনা সঙ্কটে বেকায়দায় পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন। আজ ৫২ টি মন্দিরের ৫২ জন পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ‘