Tuesday, September 15

এবার বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

0

রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে দেড়টার দিকে নুরজাহান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল। তিনি রাজধানীর উত্তর গোরানের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে যাত্রাবাহী এসপি গোল্ডেন লাইনের শাটল বাসটি ফ্লাইওভার থেকে নেমে মগবাজার যাচ্ছিল। ফ্লাইওভারের নিচ দিয়ে মোটরসাইকেল ও একটি রিকশা যাওয়ার সময় তাদের উপর গাড়িটি উঠে যায়। বাসের ড্রাইভার প্রথমে ব্রেক করলেও পরে মোটরসাইকেল আরোহীর মাথার উপর দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত বিক্ষুব্ধ জনতা বাসটি আটকিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পুলিশ বাস ড্রাইভারকে আটক করেছে। আহত তিন রিকশা যাত্রীকে মগবাজার রাশমনো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.