Monday, September 14

এবার বিজয় দিবস স্বর্ণ পদক- ২০১৭ পেলেন লায়ন মুহাম্মদ কামাল হোসেন

0

মেহেদী হাসান : বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোট কর্তৃক “নতুন বছরে বাংলাদেশের প্রত্যাশা ” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও মহান বিজয় দিবস স্বর্ণ পদক-২০১৭ অনুষ্ঠান ৩ রা জানুয়ারি ২০১৮ইং রোজ- বুধবার বিকেল ৫.০০ ঘটিকায় তেজপাতা চাইনিজ রেস্টুরেন্ট ,৯১,বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা শেষে সংগঠনের ০৩ সদস্যের জুড়িবোর্ড কর্তৃক চূড়ান্ত মনোনীত তরুণ উদীয়মান মেধাবী সংগঠক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে লায়ন মুহাম্মদ কামাল হোসেন পেলেন বিজয় দিবস স্বর্ণ পদক-২০১৭।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড.মোহাম্মদ শাহজাহান, মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো ( বিএইচআরবি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, ডিআইজি (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিয়াউল কবির দুলু বীরমুক্তিযোদ্ধা ও সভাপতি অভিভাবক ঐক্য ফোরাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.