Tuesday, September 1

এভিন লুইস ও শাই হোপ জুটি ভাঙলেন সাকিব

0

ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা এভিন লুইস ও শাই হোপ জুটি ভাঙলেন সাকিব আল হাসান। হাফসেঞ্চুরি পূরণের পর সাকিবের উপরই চড়াও হয়েছিলেন এভিন লুইস। শেষ পর্যন্ত সেই সাকিবই ফেরালেন লুইসকে। আউট হওয়ার আগে ৬৭ বল থেকে ৭০ রান করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারের খেলা শেষে দুই উইকেটে ১২২ রান করেছে ক্যারিবীয়রা। ​

আজ সোমবার ইংল্যান্ডের টনটনে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলীয় ৬ রানেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন হয়েছে। ব্যক্তিগত শূন্য রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। এবার সাকিবের বলে ফিরলেন হোপ।

শেষ চারে যাওয়ার আশা ধরে রাখতে দু’দলের জন্যই এটি বাঁচামরার লড়াই। প্রথম চার ম্যাচ থেকে একটি করে জয় নিয়ে দু’দলের অর্জনই তিন করে। তাই এই ম্যাচ হেরে গেলে কার্যত সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.