এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চারদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তাদের দাবি ন্যায্য হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আশার বাণী পাননি তারা। তাই দাবি আদায়ে আমারণ অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
গত মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করেছেন তারা।