Sunday, August 30

এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই

0

চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জানান, গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসাধীন হার্টফেল করায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের মরদেহ দ্রুত বাংলাদেশে আনা হবে বলে জানান মনির উদ্দীন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল বোয়ালখালী উপজেলা জাসদের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ আসনে তিন বার নির্বাচিত সংসদ সদস্য।

মঈন উদ্দীন খান বাদল। মহাজোট থেকে নৌকার ব্যানারে চট্টগ্রাম-৮ আসন থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য এই জাসদ নেতা। সংসদেও বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তিনি। প্রতিটি সংসদ অধিবেশনেই থাকতো তার সপ্রতিভ ক্ষুরধার বক্তব্য।
একাত্তরের রণাঙ্গনে জীবনবাজি রেখে লড়েছেন দেশমাতৃকার জন্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.