Sunday, August 30

এমপি হারুনের মুক্তিতে বাধা নেই

0

বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখা হয়েছে। আজ বুধবার হারুনের জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এ আদেশের ফলে এমপি হারুন অর রশীদের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর হারুনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন ও হারুনের স্ত্রী আইনজীবী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর এমপি হারুন অর রশীদকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন ও নিম্ন আদালতের দেয়া ৫০ লাখ টাকা অর্থদণ্ডও স্থগিত করে বিচারপতি মো. শওকত হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

এর আগে গত ২১শে অক্টোবর শুল্কমুক্ত গাড়ি আমদানি করে বিক্রির মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় এমপি হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.