Saturday, September 12

এম জে এল এর নতুন পণ্য ওমেরা লুব্রিকেন্টের কর্মশালা ও মতবিনিময় সম্পন্ন

0

এম জে এল এর নতুন পণ্য ওমেরা লুব্রিকেন্ট এর গ্রাহক ও এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা, মতবিনিয় ও মেজবান গতকাল রাত ৮টায় আগ্রাবাদস্থ ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে যমুনা মবিল সাপ্লাইয়ার্স ও যমুনা অয়েল সাপ্লাইয়ার্স এর ডিলার হাজী মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব জাবেদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এস এম আবু জাফর। অতিথি ছিলেন এম জে এল এর সিনিয়র সেলস্ এক্সিকিউটিভ মো: ইলিয়াস, সৈয়দ কামরুল হাসান, মো: ছাবেত চৌধুরী, মো: শহিদুল ইসলাম মামুন, মো: আরজু ও মো: আয়ুব প্রমুখ।
অনুষ্ঠানে এম জে এল এর পণ্য ওমেরা লুব্রিকেন্ট এর যে আন্তর্জাতিক মান সম্পন্ন একটি লুব্রিকেন্ট সে বিষয়য়ে ডকুমেন্টারীসহ উপস্থাপন করেন কোম্পানীর সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো: ইলিয়াছ। তিনি বলেন, ওমেরা লুব্রিকেন্ট বিশ্বের প্রায় দেশে সমাদ্রিত একটি পন্য। এই পন্য ব্যবহারের গাড়ীর ইঞ্জিনের ক্ষতি তো হবেই না বরং ইঞ্জিনের ক্ষমতাকে আরো বৃদ্ধি করে দেয়। তিনি এম জে এল এর পন্য ওমেরা লুব্রিকেন্ট ব্যবহারের জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামেরও ওমেরা লুব্রিকেন্ট প্রধান্য পাবে। এর গুণাগুন ও ব্যবহারের যারা উপকৃত হয়েছে সবাই এই পন্য গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানের শেষে র‌্যাপল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেজবানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.