Wednesday, September 9

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

0

বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দারহাটস্থ সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ডিসেম্বর) বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে মুজিবুর রহমান ও তাসনোভা তাহরিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন খালেদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আ.ম.কাজী মুহাম্মদ হারুন-উর-রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বাংলা,দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব সদস্য মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাবেক ছাত্র নেতা আব্দুল হান্নান চৌধুরী,নিউ চান্দগাঁও আ/এ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শরীফ,সাবেক সভাপতি আলহাজ্ব মোজাফ্ফর আহমদ,এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার ষ্টাফ রিপোর্টার লায়ন এইচ.এম.ওসমান সরওয়ার, শিক্ষক ও পরিচালক জাহেদুল আহছান,পরিচালক মনজুর আলম, দৈনিক দেশবার্তা পত্রিকার সম্পাদক লায়ন মো: আবু ছালেহ্, বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক ডা. মো: জামাল উদ্দিন, চকবাজার ২৪ ডটকম পত্রিকার সম্পাদক এস.ডি.জীবন, দৈনিক আমার বার্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার রাজীব চক্রবর্তী প্রমুখ।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক মো: আজম, মো:ইউনুস, মো: নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন(১), মো:মিনহাজুর রহমান,ইমতিয়াজ-বিন-সেলিম,সালেহা আক্তার,মিতু বডুয়া,জোয়াইরা হক, নাজরাতুল মামুর,তুনারজিনা,জান্নাতুল ফেরদৌস,মো: কবির হোছাইন,আয়েশা সিদ্দিকা,উর্মি বিশ্বাস,তাসনুভা তাহরিন,শারমিন আক্তার,জয়নাব বেগম চম্পা, আইরিন আক্তার,রেশমী দে,মৌসুমী বসু,আব্দুল্লাহ আল মামুন(২), শাহাদাত হোছাইন প্রমুখ। বিজ্ঞপ্তি ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.