Sunday, September 6

এসএসসি পরীক্ষায় পুরনো প্রশ্নের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে দেখা হবে-শিক্ষামন্ত্রী

0

এবারের এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্রে পুরনো প্রশ্নের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে দেখা হবে । সেইসঙ্গে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আজ রবিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও ফখরুল ইমাম এই বিষয়ে মন্ত্রীর জবাব চান। এর উত্তরে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কয়েকটি কেন্দ্রে এই সমস্যা হয়েছে। অনিয়মিত কিছু পরীক্ষার্থী যারা আগের সিলেবাসে পরীক্ষায় অংশ নেয়, তাদের আগের সিলেবাসে প্রশ্ন হয়। নির্দেশ থাকে নিয়মিত ও অনিয়মিতদের আলাদাভাবে বসানোর। কেন্দ্র সচিব ও ইনভিজিলেটরদের ভুলের কারণে এই সমস্যা হয়েছে। এর ফলে পরীক্ষার্থী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য তাদের খাতা আলাদাভাবে দেখা হবে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরেক সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তাদের তো নতুন প্রশ্নে পরীক্ষা নিতে হবে। কারণ এরইমধ্যে নিয়মিত শিক্ষার্থীরা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে সেটাতে নেওয়া যাবে না।

যদি এর চাইতে ভাল পরামর্শ থাকে তাহলে তা শিক্ষা মন্ত্রণালয়কে দিতে বলেন তিনি। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে দেখবে বলেও জানান মন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.