সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(কাউন্টার টেরোরিজম) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার(পাহাড়তলী জোন) জনাব মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে আকবরশাহ্ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ০২:১৫ ঘটিকায় চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন এ কে খান মোড়স্থ হোটেল হাইওয়ে ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করে ২৭,১৯২ পিস ইয়াবা সহ মোঃ নাছিরুল (৩০), মোঃ ইউসুফ আলী (৩৫) ও নজরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেন।
এই অভিযানের নেতৃত্বকারী পাহাড়তলী জোনের এসি জনাব আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, গত ২০/০৯/২০ ইং তারিখ রাত অনুমান ১২.০০ টার দিকে এডিসি(কাউন্টার টেরোরিজম) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম,স্যারের কাছ থেকে একটা কল পেলাম এবং স্যার দুইটি টার্গেট মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভ দিতে বললেন। তারপর আমি তথ্যপ্রযুক্তি ও আকবর শাহ থানার একটা চৌকস টীম নিয়ে অত্র থানা দিন একেখান মোড় এর হোটেল হাইওয়ে ইন্টার্নেশনালে রাত প্রায় আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ জন আসামীসহ সর্বমোট ২৭১৯২ পিস ইয়াবা জব্দ করি।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।