Wednesday, September 16

এহসান মানবতায় মুক্তির সোপান’র পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত

0

কাজী মাহাদী হাসান: এহসান মানবতায় মুক্তির সোপান’র পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ অভিজাত রেস্টুরেন্ট, হোটেল জামান এসক্লুসিব এ সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্টিত হয়। নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ জাবেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা- মাওলানা মুহাম্মদ সোলাইমান আলী রজভী(ম জি য়া), উদ্ভোদক ছিলেন-দৈনিক যায়যায়কাল পত্রিকার স্পেসাল রিপোর্টার মুহাম্মদ সেলিম উদ্দিন,
প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম ট্যালেন্ট পাবলিক স্কুলের কো-অর্ডিনেটর, সাংবাদিক মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন-অনলাইন আস-সেফা টিভির পরিচালক-মাওলানা নিয়াজ মাখদুম ফারুকি, অনলাইন জিলানি টিভির সহ-সম্পাদক- ফরহান মুহাম্মদ সরফরাজ রেজা, অনলাইন আস-সেফা টিভির সহকারি পরিচালক- এনায়েত উল্লাহ খাঁন।
বক্তারা বলেন, বাংলার প্রত্যন্ত অঞ্চলে এহসান মানবতায় মুক্তির সোপানের শাখা গঠন করে। পথহারা তরুণ সমাজকে আমিত্ব বিষর্জনের মধ্যমে অসহায়ের পাশে দাঁড়াতে হবে।
আর নব-নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- জয়নাল আবেদীন বাইর, ইব্রাহিম, মোরশেদ, আশরাফুল হোসেন, মহিম, রিদওয়ান, আরিফুল হক, মাহিন, শহীদ, মুবিন, জিলানি, কালাম, রমিজ, ওমর, জাহেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.