Tuesday, September 8

ঐক্যফ্রন্টের অফিস ভবনের আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কয়েক ঘণ্টা চেষ্টায় শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটির নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৫তলার ভবটিতে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ভবনটির তৃতীয় তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, ঐক্যফ্রন্টের কার্যালয়ে আগুন লাগেনি। তবে আমরা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারি।
ভবনটির নবম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের কার্যালয়। এখানেই আগুনের সূত্রপাত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.