Thursday, September 24

ঐশ্বরিয়া সুন্দরী নন! কেন বললেন অভিষেক বচ্চন?

0

দিন কয়েক আগেই ৪৪ হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁকে ঘিরে দর্শকদের সপ্রশংসক মন্তব্য সোশাল মিডিয়া থেকে সিলভার স্ক্রিন সর্বত্র।

কিন্তু অভিষেক বচ্চনের মতে তিনি সুন্দরী নন। নিজের স্ত্রীকে শুধু কালোত্তীর্ণ সুন্দরী বিশেষণে ডাকতে নারাজ জুনিয়র বি। তাঁর মতে ঐশ্বরিয়া এক অসাধারণ মা। আরাধ্যার জন্ম থেকে আজ অবধি সব সময় তিনি সব কাজ করেছেন। তিনি কার্যত সুপার মম।

অভিষেক বলেন, ও যখন মা হলো তখন ওর কেরিয়ার ব্যাকসিটে চলে গেছে। ও আজো সব কাজ করে আরাধ্যার জন্য, ও সুপার মম। আরাধ্যার হওয়ার পর ওকে নিয়ে নানা কথা হতো, ওর ফিগার নিয়ে কথা হতো। ওর ওজন বেড়ে গেছে বলা হতো। আমার খুব রাগ হতো, কিন্তু ও কখনো প্রতিক্রিয়া দেখায়নি।

অভিষেক আরো জানিয়েছেন এ সব কথা অ্যাশকে আঘাত করলেও কোনো দিন প্রতিবাদ করেননি। অ্যাবি বেবি-র মতে ফিগারের জন্য কখনো জিম করেন না তাঁর অর্ধাঙ্গিনী। তাঁর একমাত্র হৃত্বিক রোশন, উদয় চোপড়ার সঙ্গে যখন ধুম টু করেছেন তখনই জোর করে তাঁকে জিমে নিয়ে যেতেন অভিষেক।

রাই সুন্দরী যে শুধু জিম করেন না তাই নয়, তাঁর খাওয়া-দাওয়াও স্বাভাবিক। তবে প্রচুর জল খান তিনি। অভিষেক বলেছে, আজ অবধি ও সবচেয়ে সুন্দর মহিলা, ওঁর ফ্যানদের ও খুব সম্মান করে। ওর কেরিয়ার যখন যেভাবে গেছে তা নিয়ে কোনো অভিযোগ করেনি, ও কখনোই অভিযোগ করে না, কাজের চাপ যাতয়াতের চাপ মারাত্মক হলেও ও সব কিছুই মানিয়ে নেয়। আরাধ্যা হওয়ার পর ২০১৫ সালে জসবা ছবির মাধ্যমে কামব্যাক করেন তিনি, এ ছাড়াও করেছেন সরবজিৎ ও এ দিল হ্যায় মুশকিল। ঐশ্বরিয়াের পরের ছবি অনিল কাপুরের বিপরীতে ফ্যানি খান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.