'ওলো' দিচ্ছে ফোরজি এলটিই ব্যবহারের সুযোগ!

0

বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড-ব্র্যান্ড নাম “ওলো” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত ১৩ জুলাই। বর্তমানে এটি দিচ্ছে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা, যা কিনা থ্রিজি নেটওয়ার্কের তুলনায় ১০ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন।
ইতিমধ্যেই ওলো’র গ্রাহক সংখ্যা ১৫০০০ অতিক্রম করেছে। এবং দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। ওলো ফোরজি এলটিই নেটওয়ার্ক ইন্টারনেট সংযোগ নিতে সক্ষম ছিল না কেবল এমন বিপুল সংখ্যক নাগরিকদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিচ্ছে না, এটি অত্যন্ত সুলভ এবং স্বল্পমূল্যে সাধারণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিচ্ছে।

ওলো ফোরজি সিম কার্ডটি যেকোনো ফোরজি সক্রিয় হ্যান্ডসেট বা যন্ত্রে ব্যবহার করা যাবে। এছাড়াও ওলোর রয়েছে নিজস্ব মাইফাই রাউটার। এর সাহায্যে ব্যবহারকারী খুব সহজেই ইন্টারনেট শেয়ার করতে পারবেন (সর্বোচ্চ ৯ জন ব্যবহারকারীর সাথে)। যেকোনো ওয়াইফাই সক্রিয় ডিভাইসের সাথে ওলো মাইফাই রাউটারটি সংযুক্ত করা সম্ভব।

বাংলাদেশের প্রথম ফোরজি সেবা প্রদানকারী কোম্পানিওলো ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে সিলেট, যশোর, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং মৌলভীবাজারে এই সেবা প্রদান শুরু করে। এই সকল এলাকার নাগরিকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ওলো ঢাকার গুলশান, উত্তরা, ধানমন্ডি বসুন্ধরা, নিকুঞ্জ এবং মোহাম্মদপুরসহ কয়েকটি নির্বাচিত এলাকায় এই দ্রুতগতির সেবা প্রদান শুরু করে। গ্রাহকগণ ওলোর কাস্টমার কেয়ার থেকেও এই সেবা পেতে পারে। গ্রাহকদের সুবিধার্থে ওলো ফোরজি এলটিই মোহাম্মদপুর ও গুলশানে কাস্টমার কেয়ার পয়েন্ট চালু করেছে। এখন থেকে ওলোর সকল ধরনের সেবা গ্রাহকগণ সহজে পেতে পারবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.