ন্যাশনাল ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃ সেলিম(৩৭)’কে দীর্ঘ ১৩ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭ ।
জানা যায়, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৬ তারিখ-২৮ ডিসেম্বর ২০০৯ খ্রিঃ, জিআর নং-১৪৩৩/০৯ এর মূলে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০,০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সেলিম (৩৭) আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৩ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সেলিম (৩৭), পিতা- এনায়েত আলী, গ্রাম- ধর্মপুর, থানা- ফেনী সদর, জেলা-ফেনীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর যাবৎ চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।