Sunday, August 2

ওয়াসার সাবেক এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত ৬০ দিনের জন্য ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।এদিন তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

শুনানিতে তিনি বলেন, ‘এই আসামিসহ অন্যান্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট ও অবৈধ নিয়োগ প্রকল্পের নামে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান।’জানা গেছে, তাকসিম এ খান দেশত্যাগের চেষ্টা করছেন। এ অবস্থায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন এ প্রসিকিউটর। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। জানা গেছে, ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.