Monday, September 7

ওয়েলিংটনে দ্বিতীয় দিনেও খেলা না গড়ানোর শঙ্কা

0

বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম দিন। ফলে দ্বিতীয় দিন আধ ঘণ্টা আগে টস হওয়ার কথা ছিল। তবে দ্বিতীয় দিনেও একই দশায় তা সম্ভব হয়নি। সেকেন্ড ডের সকালেও অঝোর ধারায় কাঁদছে ওয়েলিংটনের আকাশ। সঙ্গত কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে টস হতে বিলম্ব হচ্ছে।

শুক্রবার গোটা দিন প্রবল প্রতাপে বৃষ্টি হয়েছে। শনিবারও তা অব্যাহত আছে। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অন্তত দুপুরের আগে বৃষ্টি থামার সম্ভাবনা নেই। থামলেও খেলা গড়ানো নিয়ে শংকা আছে। মাঠের বেশিরভাগ স্থানে পানি জমে গেছে। বৃষ্টি বন্ধ হলেও শুকাতে সময় লাগবে। তাই এদিনও খেলা পণ্ড হয়ে যেতে পারে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মাঠে আসেননি দুই দলের ক্রিকেটাররা। ধারাভাষ্যকরদেরও বিচরণ নেই।
সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার পর প্রথম টেস্টেও একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। দলের অভিজ্ঞ বেশ ক’জন ক্রিকেটার চোটাক্রান্ত।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টেস্ট। এ টেস্টে ঘুরে দাঁড়াতে চান সফরকারীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.