
কওমি সনদের স্বীকৃতি দেয়ায় শেখ হাসিনার জন্যে শোকরানা মিছিল।
কওমি মাদরাসার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) স্বীকৃতির বিল জাতীয় সংসদে পাশ করায় সরকারকে অভিনন্দন জানিয়ে শোকরিয়া মিছিল করেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) চট্টগ্রাম উত্তর জেলা কমিটি
২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাটহাজারী ডাক বাংলো থেকে অনুষ্ঠিত শোকরিয়া মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আল হায়আতুল উলয়ইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য এবং কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর সহ-সভাপতি মাও: আনাস মাদানী।
উওরজেলা বেফাকের সাধারণ সম্পাদক মাও: মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্ব ও যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাও: শফিউল্লাহর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন- বেফাক উত্তর জেলার সমাজ কল্যাণ সম্পাদক মাও: হাবিবুল্লাহ নদভী, জেলার অর্থ সম্পাদক এ কে এম আলমগীর মাসউদ আরবনগরী, হাটহাজারী শাখা সাধারণ সম্পাদক মাও মীর ইদরীস নদভী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাও: নুরূল ইসলাম জাদীদ, শিক্ষক মাও: মুফতি রাশেদ, দারুল কোরআন মাদরাসার মাও মুফতী আব্দুল আলী করিমী, আল-আমিন সংস্থার যুগ্ন সম্পাদক মাওঃ ইবরাহীম খলিল শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মাও: আনাস মাদানী বলেন- বহুদিনের চেষ্টার ফসল এই স্বীকৃতি। কওমি মাদরাসা শিক্ষার্থীরা স্ব স্ব অভিজ্ঞতায় দূর্নীতি-সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গঠনে আরো বেশী ভালো ভূমিকা পালন করতে পারবেন এখন। উপস্থিত মাদরাসা শিক্ষার্থীদেরকে তিনি লেখাপড়ায় আরো বেশী মনোযোগী হওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী, জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
আল্লামা হাবিবুল্লাহ নদভী বলেন- এই আনন্দের সময়ে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ), খতীব উবায়দুল হক(রহ), সহ এর জন্য অবদান রাখা অন্যান্য মুরুবীদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। এবং আল্লামা শাহ আহমদ শফী দা.ব., মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকার সংশ্লিস্ট সকলের শুকরিয়া আদায় করছি।
মাও: মীর ইদরীস বলেন- এই স্বীকৃতি কারো করুণা নয়, বরং এটা আমাদের অধিকার। যা বিগত সময়ের সরকারগুলো আমাদের বঞ্চিত করেছেন। স্বীকৃতীর দাবী বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাও: শফিউল্লাহ বলেন- এদাবী আদায়ে চট্টগ্রাম জেলার ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করতে আল্লামা হাবিবুল্লাহ নদভীর অবদান অপরিসীম। এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে যথাযথভাবে ভূমিকা রাখতে ছাত্রদের প্রতি আহবান জানান তিনি
সমাবেশ শেষে একটি শুকরিয়া মিছিল হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এতে হাটহাজারী মাদরাসা এবং আশপাশের মাদরাসাগুলো থেকে বিপুল সংখ্যক ছাত্র অংশ নেয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমর্যাদা ঘোষণা করে সরকার। ঐ দিন গণভবনে আলেমদের এক অনুষ্ঠানে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন। পরে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এর আলোকেই এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করে গতকাল ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয়েছে।