Sunday, September 20

কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের কুপে জখম হয়ে যুবলীগ নেতা নিহত

0

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জিয়াবুল প্রতিপক্ষের কুপে মারাত্মক জখম হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়।।

নিহত যুবলীগ নেতার ভাই ইউপি মেম্বার সরওয়ার কামাল মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার প্রতিপক্ষের লোকজন কর্তৃক হাত-পা কেটে দেওয়ার পর মহেশখালী উপজেলার মাতরবাড়ি যুবলীগ নেতা জিয়াবুল হক রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইউপি মেম্বার সরওয়ার কামাল জানান, হাতে ও পায়ে কোপানোর কারণে মারাত্মক জখম হয় জিয়াবুলের। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় নিহতের লাশ ময়না তদন্ত চলছিল।

ইউপি মেম্বার সরওয়ার কামাল অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী জিয়াবুল হকের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য থেকে চাঁদা দাবি করে আসছিল। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে। বিষয়টি মহেশখালী থানা ও মাতারবাড়ির পুলিশ ফাঁড়িকে কয়েক দফা অবহিত করা হয়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে ওই এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.