কক্সবাজারে ট্রাক বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৪

0

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই বাসযাত্রীর নিহত হয়েছে আহত হয়েছেন আরও চারজন।

রামুর তুলাতলি হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুনিয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।

ওসি মুজাহিদুল বলেন, দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে টেকনাফমুখী বাসটিকে ধাক্কা দিলে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। এছাড়া আরও চারজন আহত হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান। পুলিশ লাশ উদ্ধার করে তুলাতলী হাইওয়ে থানায় নিয়ে গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.