শনিবার সকাল ৮টার দিকে বাণিজ্যিকভাবে ঢাকা থেকে প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীর আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান ঢাকা থেকে কক্সবাজার রুটে এই প্রথম ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন তখন সময় রাত ১০টা ৫৫ মিনিটে এ সময় ট্রেনের যাত্রী ছিলোএক হাজার ১০ জন তাদরে সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রেলওয়ের কর্মকর্তারা। যাত্রী নিয়ে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
শিডিউল অনুযায়ী, সকাল ৭টা ২০ মিনিটে পর্যটন নগরী কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ৪০ মিনিট দেরিতে ট্রেনটি স্টেশনে পৌঁছায়।
এর আগে কক্সবাজার থেকে ৮১৩ নম্বর কক্সবাজার এক্সপ্রেস দুপুর ১২টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছে বিকেল ৩টা ৪৫ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রওনা দেওয়ার পর ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছায় রাত সাড়ে ৮টায়।
বিমানবন্দর স্টেশনে তিন মিনিট বিরতি দিয়ে রাত ৮টা ৩৩ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে। এ সময় রেলওয়ের কর্মকর্তারা যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।
কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা-কক্সবাজার রুটের সর্বনিম্ন ভাড়া শোভন চেয়ারের জন্য ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ভাড়া শোভন চেয়ারে ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণিতে ৩৮৬ টাকা, এসি সিটে ৪৬৬ টাকা এবং এসি বার্থে ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।