যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শনিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন ক’জন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
* মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়! – হুমায়ূন আহমেদ
* পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। – হুমায়ূন আহমেদ
* কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না। – উইলিয়াম শেক্সপিয়র
* আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি। – কাজী নজরুল ইসলাম
* প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে। – জয় গোস্বামী
* বাস্তবতা নিছক একটি বিভ্রম, যদিও এটি খুব স্থায়ী – অ্যালবার্ট আইনস্টাইন
* আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। – রবীন্দ্রনাথ ঠাকুর
* স্বাধীনতা একটি সুযোগের নাম যার মাধ্যমে আমরা যা কখনই হতে পারার কল্পনা করতে পারিনা তা হতে পারি।- ড্যানিয়াল যে ব্রুস্টিন
* স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর। – কাহলিল জিবরান