কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চবি’র A ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

0

চবি ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাএমদাদুল হক, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হেমন্তের তপ্ত রোদকে ঢেকে দিয়ে টিপটিপ বৃষ্টির মধ্যে দিয়ে নবান্নের আমেজে সম্পন্ন হলো চবি ভর্তি পরীক্ষা।আজ রবিবার ” ক” ইউনিটের শেষদিনের ভর্তি পরীক্ষায়ও ছিল বাড়তি নিরাপত্তা, শাটলে উপচে পড়া ভীর ও তীব্র জ্যাম।
চলতি মাসের ২৬ তারিখ রোজ বৃহস্পতিবার ‘সি’ ইউনিটের মধ্যে দিয়ে শুরু হয়ে ক্রমান্বয়ে ডি, বি ও এ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।

প্রসঙ্গত, এবারের চবি ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষা ও ভর্তি জালিয়াতি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫০ জন পোষাকধারী সদস্য নিয়োজিত ছিলো।এছাড়াও বিভিন্ন সংস্থার বিপুল পরিমান সদস্য সাদা পোষাকে নিয়োজিত ছিলো। যার মধ্যে ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি),ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি),ডিজি এফ আই,এন এস আই ও র্যাবের সদস্য।

গত সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ভর্তি পরিক্ষায় নিরাপত্তা সংক্রান্ত ও ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।
তিনি জানান, ভর্তি পরিক্ষার সময় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, জালোয়াতি রোধ ও জঙ্গি সংক্রান্ত বিষয়ে তারা কাজ করবে। এছাড়া ক্যাম্পাসের বাহিরে বাকি ১১ টি কেন্দ্রেও নিরাপত্তা দিবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

প্রেস ব্রিফিং-এ আরো জানানো হয়েছিল, পরিক্ষার্থীদের সাড়ে ১০ টায় OMR খাতা দেয়া হবে।আর প্রশ্নপত্র দেয়া হবে ১১:১৫ মিনিটে। পরিক্ষা শেষ হবে বেলা ১২:১৫ মিনিটে। কোন অবস্থাতেই পরিক্ষা শুরু হওয়ার পর কোন পরিক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেয়া হবে না। পরিক্ষার হলে প্রবেশ পত্র প্রদর্শন করে শুধুমাত্র পরিক্ষার্থীরাই ডুকতে পারবে। এছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। পরিক্ষার হলে দ্বায়িত্বরত অবস্থায় যে সকল শিক্ষক থাকবেন, তারা পরিক্ষার হলে মোবাইল ব্যবহার করতে পারবেন না।

এতে আরো জানানো হয়েছিল, পরিক্ষার্থীদের বহনকারী গাড়ী বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট দিয়ে ডুকে ২ নং গেইট দিয়ে বের হয় যাবে। তবে কেউ যদি ক্যাম্পাসে গাড়ী রাখতে চাই তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পার্কিং করতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেসকল 
খাবারের দোকান থাকবে সেখানে প্রশাসন কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা ঝুলানো থাকবে। কেউ এ মূল্য তালিকার বাহিরে অতিরিক্ত মূল্য নিতে পারবে না।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ছাত্র সংগঠনকে পরিক্ষা চলাকালীন সময় সভা- সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছে।তবে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হস্তে দমন করবে।

এবারের ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বাহিরের ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে ২৬ অক্টোবর C ইউনিটে মোট পরিক্ষার্থী ১৪ হাজার ৩১০ জন সবাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিক্ষা দিয়েছে। ২৭ অক্টোবর D ইউনিটে মোট ২৯ হাজার ৩২৭ জন।
এদের মধ্যে ১৯ হাজার ২৮৯ জন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও বাকি ২০ হাজার ৩৮ জন ক্যাম্পাসের বাহিরে ১০ টি কেন্দ্রে পরিক্ষা দিয়েছে। ২৮ অক্টোবর বি ইউনিটে পরিক্ষার্থী ২৯ হাজার ৩১৭ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭০৩ জন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ও বাকি ১০ হাজার ৬১৪ জন
বাহিরে ৪ টি কেন্দ্রে পরিক্ষা দিয়েছে এবং আজ  ২৯ অক্টোবর এ ইউনিটের পরিক্ষায় মোট পরিক্ষার্থী অংশ নিয়েছে ৪৩ হাজার ১২৩ জন।যার মধ্যে ২০ হাজার ১৭৯ জন ক্যাম্পাসে বাকি ২৩ হাজার ৩৪৪ জন বাহিরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ফলাফল : ২৬ তারিখ অনুষ্ঠিত C ইউনিট পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে, এই ধারা বাহিকতায় বাকি সব ইউনিটের ফলাফল যথা সময়ে প্রকাশ হওয়ার কথা রয়েছে।ভর্তি পরীক্ষার ফলাফল, ভাইবা ও ভর্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.