Wednesday, August 12

কঠোর লকডাউনে প্রয়োজনে লাগবে মুভমেন্ট পাস

0

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে মানুষের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণ এবং জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস চালু থাকবে। মুভমেন্ট পাস ছাড়া কাউকে বের হতে দেবে না পুলিশ। এবার অতীতের চেয়ে কঠোর হবে পুলিশ। পাড়া-মহল্লার মোড়ে মোড়ে থাকবে পাহারা।

আজ শনিবার (২৬ জুন) মুভমেন্ট পাসের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর বৈঠক করে নির্দেশনা জারি করবে। মুভমেন্ট পাস ছাড়া বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে মাঠে থাকা ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিবে।

করোনার টিকা গ্রহণ, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে নাগরিকেরা মুভমেন্ট পাস নিতে পারবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.