Sunday, August 23

কত ত্রান এলো মীরসরাই, খবর নিলোনা কেউ : ইমাম-মোয়াজ্জেমের

0

এ.এস নয়ন (মীরসরাই প্রতিনিধিঃ) মহামারী করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এদের মধ্যে রয়েছে অনেক ইমাম- মোয়াজ্জেম। যারা মাস শেষে বেতন পায় ৩-৫ হাজার টাকা। তবে মাশা-আল্লাহ অনেকেই এই সংকটে অসহায় কর্মহীন মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। প্রকাশ্যে ও গোপনে চলছে ত্রান তৎপরতা। সমাজের একটি অংশ এখনো কারো নজরে আসেনি তাদের ঘরে খাবার আছে না কি নেই? অভুক্ত শিশুদের নিয়ে কাঁদছে অসহায় মা। সামাজিক লজ্জায় ত্রানের তালিকাতে নাম নেই ইমাম-মোয়াজ্জিম বাবার।

আথচ, সমাজে তাঁরা সবাই হাসিমুখে কথা বলেন সবার সাথে। এরা হলো আমাদের মিরসরাই উপজেলার বিভিন্ন নুরানি হাফেজী মাদ্রাসার ৩/৫ হাজার টাকা সম্মানীপ্রাপ্ত শিক্ষক ও কিছু মসজিদের ইমাম -মোয়াজ্জেম। দেশের স্বভাবিক পরিস্থিতিতে এসব আলেমগন বাসায় আরবি পড়িয়ে এবং নানা রকম ধর্মীয় কাজে বাড়তি কিছু আয় করে সংসার চালাতেন, তবে এখন তাঁরা কর্মহীন হয়ে পড়েছে।

এরকম কয়েকজন জানান, কাউকে বলতে পারিনা লজ্জায়, বাসায় দুইদিন সবাই উপোস। ছেলে মেয়েরা আর ক্ষুধা সইতে পারছেনা। মানুষ তো সবাই আমাদের ভালোবাসে। সালাম দিয়ে জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন। আমরাতো মুখে হাসি দিয়ে বলি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বাসায় তো খাবার নেই। ছেলে মেয়েরা উপোস। কত ত্রান এলো, কেউ খবর নিলোনা। মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার যেসব প্রতিষ্ঠানে এরকম শিক্ষক রয়েছেন তাদের খবর নিচ্ছেন না কেউ এমন টি জানিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.