Sunday, November 1

কন্ঠ শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরগুনায় মানববন্ধন

0

বরগুনা প্রতিনিধি : তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার সঙ্গীত শিল্পী আসিফ আকবরের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

সোমবার (১১ জুন) সকাল ১০ টায় বরগুনা টাউনহল অগ্নিঝরা একাত্তর চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন আসিফ ভক্তরা।কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এস.বি এন্টারটেইনমেন্ট এর উদ্দ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আসিফ আকবর কোনো অন্যায় করেনি। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ আমাদের প্রিয় শিল্পী আসিফ সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বঞ্চিত শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অচিরেই আসিফ আকবরের মুক্তি না হলে বরগুনা থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।

উল্লেখ্য, সুরকার ও গীতিকার সফিক তুহিনের দায়ের করা একটি মামলায় আসিফকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.