Tuesday, September 8

কন্যাসন্তানের মা হলেন নেহা ধুপিয়া

0

বলিউড তারকা দম্পতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির ঘর আলো করে রোববার এলো কন্যাসন্তান।
নিউ দিল্লির গুরুদ্বারে মে মাসে তাড়াহুড়ো করেই বিয়ে সেরে ফেলেন এ দম্পতি। তার কয়েক মাস বাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান নেহার গর্ভাবস্থার কথা।

সম্প্রতি নো ফিল্টার নেহা নামে টকশোতে অঙ্গদ বেদি জানান, কীভাবে তিনি নেহার গর্ভাবস্থার খবর তার মা-বাবাকে জানিয়েছিলেন।
নেহা ধুপিয়ার কাছে তিনি বলেন, তোমার মা-বাবার কাছে খবরটা জানাতে গিয়ে আমার হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। কারণ পুরোটাই আমাকে বলতে হয়েছিল- তুমি কিছুই বলোনি। আমার নিজেকেই সাহস জোগাড় করে বলতে হয়েছিল। এরই মধ্যে তারকা সহকর্মীদের শুভেচ্ছা জানানোর ধুম পড়েছে ওই দম্পতিকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.