মো: মালিক মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ৬ আগষ্ট সকাল ১১দিকে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ সভাটি অনুষ্টিত হয়।
এসএমসি সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)জয় কুমার হাজরা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দিন, প্রধান শিক্ষিকা ছালেহা মাহমুদ, দিনকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আহাদ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সভা শেষে শিক্ষার্থীসহ সকলে মিলে বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার করেন।