Saturday, November 7

কম মূল্যের উন্নত হেল লাইটিং সিস্টেম উদ্ভাবন

0

কাপ্তাই সুইডেন শিক্ষার্থীদের বিভাগীয় পর্যায়ে সেরা উদ্ভাবনী কম মূল্যেও উন্নত হেড লাইটিং সিস্টেম উদ্বাবন প্রদর্শনী ও সেরা পুরস্কার প্রদান করছেন অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ

কাপ্তাই(রাঙ্গামাটি)থেকে কবির হোসেনঃ ঐতিহ্যবাহী বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট(বিএসপিআই)কাপ্তাই শিক্ষার্থীরা ‘কম মূল্যের উন্নত হেড লাইটিং সিস্টেম’ উদ্ভাবন করে বিভাগীয় পর্যায়ে সেরা ও সাফল্য অর্জন করেছে। আগামি ২৫ ডিসেম্ভর১৭ইং তারিখ জাতীয় পর্যায়ে এ উদ্ভাবনীসহ আরো কয়েকটি দক্ষতা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতে পরিদর্শন করার কথা রয়েছে বলে বিএসপিআই সুত্রে জানাযায়।

২০০১সালের সেরা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের সুন্দার মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠান হতে দেশের নামকরা অনেকই সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে কিংবা বিদেশে ব্যাপক সাফল্যর শির্ষে অর্জন স্থান করে আছে। এর মধ্যে দেশের নামকরা বিনোদন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিচালক হানিফ সংকেত এ প্রতিষ্ঠানের প্রাক্তন একজন ছাত্র। ছাত্ররা একের পর এক নিজ দক্ষতা ও মেধা বিকাশের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে চলছে।

তারি ধারাবাহিকতায় এবারও অটোমোবাই শিক্ষার্থীরা উদ্বাবন করেছে দেশের সবচেয়ে কম মূল্যের উন্নত হেড লাইটিং সিস্টেম এন্ড সেফটি টেকনোলজি। মুলত এর লাইটিং এর কার্যক্রম হল রাতের বেলায় হাইবিম লাইট কন্টোলিং সমস্যার ফলে প্রতিবছর অনেক সড়কে দূর্ঘটনা ঘটে থাকে। সে সমস্যা নিরসনেই তাদের এই গবেষনা সফল কার্যক্রম। এ হেড লাইটিং ব্যবহার করলে রাতে দূর্ঘটনা হতে রক্ষা পাওয়া যাবে। বর্তমান এ প্রযুক্তি উন্নত গাড়িতে ব্যবস্থা থাকলেও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ম্যানুয়াল অপারেটড গাড়ি গুলোতে অটো হাইবিম টেকনোলজি ব্যবহার করতে হলে খরচ গুনতে হবে প্রায় ৬/৮হাজার টাকা। কিন্ত এই তরুন উদ্ভাবকেরা একই প্রযুক্তি সেবা দিতে পাড়বে মাত্র ৫০০টাকায়। কাপ্তাইয়ে ২২টি স্কিলস কম্পিউটিশনের মধ্যে এ উদ্ভবনীটি প্রথমস্থান লাভ করেন। এবং চটগ্রাম বিভাগীয় পর্যায়ে ১লা ডিসেম্ভর ১৭ইং তারিখ আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগীতা হলে ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে ৩৬টি প্রজেক্টর এর ম্যধ্যে কাপ্তাই সুউডেন পলিটেকনিক উপরোক্ত উদ্ভাবনীটি বিভাগীয় পর্যায়ে সেরা ভাবে সাফল্য অর্জন করে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথের হাতে বিভাগীয় পর্যায়ের সেরা পুুরস্কার সনদ তুলে দেন অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভুইয়া (প্রশাসন ও উন্নয়ন) কারীগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগীয়, শিক্ষামন্ত্রনালয়।

রিচার্স টিম লিডার আনোয়ার হোসন, অটোমোবাইল বিভাগের এ উদ্ভাবনীর টিমের লিডার ৪র্থ বর্ষের ছাত্র পিয়াল বড়ুয়া, সাদিয়া সুলতানা এ্যানি(৩য় বর্ষ), হিসবুল্লাহ(৪র্থ বর্ষ), ও মোঃ শহীদুজ্জামান (৪র্থ) বর্ষ এরা বলেন, আমাদের অটোমোবাই বিভাগের শিক্ষক প্রকৌশলী রহমত উল্লাহ, প্রকৌশলী আব্দুল আলী এবং বিভাগীয় প্রধান সেলিম আফ্রাদ জোয়ারদার স্যারদের সার্র্বিক সহযোগীতা আজ আমরা এ পর্যায়ে পৌছেছি। আমরা সরকারের সহযোগীতা ও রিচার্স এর সুবিদা পেলে জাতীয় পর্যায়ে সেরাদের সেরা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখা যাবে বলে উলে­খ করেন।

এদিকে অত্র বিএসপিআই প্রতিষ্টানের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথপ্রতিনিধিকে বলেন, অত্র প্রতিষ্টানের শিক্ষার্থীরা তাদের সুন্দার মেধাদিয়ে যে সুনাম অর্জন করছে এবং দেশের উন্নয়ন স্বার্থে যে উদ্ভাবন করছে আশাকরী আগামি ২৫ডিসেম্ভর১৭ইং তারিখ ঢাকা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতে জাতীয় পর্যায়ে শিক্ষার্থীরা আবাও সেরা সাফল্য অর্জন করতে পাড়বে আশা রাখি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.