বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে প্রায় সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ২৭ হাজার করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ২১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৭ হাজার ৬৮১ জন।
আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যাদের শরীরে এখনো করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে তাদের মধ্যে ১৭ লাখ ৩৫ হাজার ৮৩১ জনের সংক্রমণ মৃদু এবং ৫৬ হাজার ৬৭৪ জনের অবস্থা গুরুতর।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ৪৭ হাজার ৬৭৬ জন।
আক্রান্তের সংখ্যায় এর পরের দেশগুলো হলো, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক ও ইরান।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১২০ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ জন। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৬৫ জন।