Tuesday, August 11

করোনায় ৪ হাজার মানুষের প্রাণহানি বিশ্বে

0

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে প্রায় সোয়া ৪ লাখে।

সোমবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মহামারি করোনায় বিশ্বে দৈনিক মৃত্যু এবং শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন। যা আগের দিনের চেয়ে প্রায় দেড় হাজার কম। এ নিয়ে মোট করোনায় মারা গেছেন ৫৩ লাখ ২১ হাজার ৭২৯ জন।একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৪৩৮ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৬৮ হাজার কম। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট

রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৪ লাখ ১২ হাজার ৮০৯ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ৫২ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯২৯ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮৮ জন। এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.