Saturday, August 15

করোনাভাইরাসের কারণে কোরবানির ঈদের পর বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার খবর গুজব- শিক্ষা মন্ত্রণালয়।

0

বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কোরবানির ঈদের পর খুলে দেওয়া হচ্ছে বলে ফেসবুকে যে খবর ছড়িয়েছে, তা গুজব বলছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেসবুক পেইজের মাধ্যমে প্রচার করা হচ্ছে, ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ড নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিলে সঙ্গে সঙ্গে গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের তা জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.