করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় । এরমধ্যে ২৫৫ জন ইরান, ১২ জন সংযুক্ত আরব আমিরাত ও পাঁচজন ইতালিতে রয়েছেন। বুধবার লোকসভায় সরকারের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।
লিখিত প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেন, বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত। তাদের মধ্যে ২৫৫ জন ইরান, ১২ জন সংযুক্ত আরব আমিরাত এবং পাঁচজন ইতালিতে রয়েছেন। এছাড়া হংকং, কুয়েত, রাওয়ান্ডা ও শ্রীলঙ্কায় একজন করে আক্রান্তের খোঁজ মিলেছে।খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
সোমবার ইরান থেকে আরও ৫৩ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই নিয়ে চতুর্থবার সেদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরান হল। এই নিয়ে করোনা-আক্রান্ত দেশগুলো থেকে দেশে ফেরানো হল ৩৮৯ জনকে।