Saturday, August 15

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৭৩ জন, মৃত্যু ৩৪জন

0

মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯৭৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৪১ জনে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

এর একদিন আগে শনিবার (২২ আগস্ট) দেশে আরও ২ হাজার ২৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়।

 

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.