গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টিং কিট ‘আবিষ্কার’ করতে সক্ষম হয়েছে । পরীক্ষা করতে খরচ পড়বে মাত্র ২০০টাকা।
মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, ওষুধ বিভাগের মহাপরিচালকের অনুমতি সাপেক্ষে এই কিট বাজারে আনা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গণস্বাস্থ্য ও সিঙ্গাপুরের একটি দল যৌথ প্রচেষ্টায় এই কিট তৈরি করা করেছে। তিনি বলেন, আমরা আশা করি এটি আমাদের দেশে টেস্টিং কিটের সংকট কমাতে সহায়তা করবে