মোহাম্মদ রাকিব, চট্টগ্রাম: ১ এপ্রিল বুধবার সকাল ১১ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সের চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর আয়োজনে করোনার প্রাদুর্ভাবে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর আয়োজনে চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে প্রায় ১,৫০০ পরিবারের মাঝে খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর আহ্বায়ক মোঃ আব্দুল মালেক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।